কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার আসরের নামাজের পর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে কুলিয়ারচর বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান নাজিম। উপস্থিত ছিলেন সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ইমরান খান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মুরাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সজীব মাহমুদ, জুনাইদ খান, উপজেলা ছাত্রদল নেতা আহমেদ সিফাত, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহসান নাঈম, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরমান মিয়া, দ্বাদশ শ্রেণি শাখার সভাপতি মো. তামিম হাসান, সাধারণ সম্পাদক শাফায়াত শাফিন, রামদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক, তরিকুল ইসলাম আসিফ, উছমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মুসাব্বির হোসেন, ছয়সূতী ইউনিয়ন ছাত্রদল সভাপতি মশিউর রহমান সজিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিন, সালুয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কারিমুল হাসানসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন জামিয়া আরাবিয়া নুরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল ও মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল কাইয়ূম খান। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এছাড়া কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শরীফুল আলমের সুস্বাস্থ্য, সফলতা ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনাও করা হয়।
দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় আবহ ও আবেগঘন পরিবেশ বিরাজ করে। উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান খান বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নয়, দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল চলছে, তারই অংশ কুলিয়ারচরের এই আয়োজন।