
পাবনা জেলার চাটমোহর উপজেলার কাঠেঙ্গা গ্রামের আটাই পাড়ায় নির্মাণাধীন একটি কালভাটে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, কাজটিতে ব্যবহার করা হচ্ছে রডবিহীন দুর্বল বাঁশের কাঠামো, অত্যন্ত কম সিমেন্ট, নিম্নমানের ইট এবং বিভিন্ন মানহীন নির্মাণসামগ্রী। শুরুতেই এমন অনিয়ম প্রকল্পের টেকসই নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পানি জমে গ্রামটির এই সড়কের এই অংশে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এ কারণে কালভাটটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। কিন্তু এত গুরুত্বপূর্ণ স্থাপনায় নিম্নমানের উপকরণ ব্যবহারে ক্ষোভে ফুঁসছেন তারা।
সরেজমিনে দেখা যায়, বাঁশের পাতলা কাঠামোর ওপর অল্প সিমেন্টের মিশ্রণ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ব্যবহার করা হচ্ছে ভাঙাচোরা ও নিম্নমানের ইট। নির্মাণবিধি অনুযায়ী কালভাটে রড ও মানসম্মত কংক্রিট ব্যবহার বাধ্যতামূলক হলেও সেখানে তার কোনো বাস্তব প্রয়োগ দেখা যায়নি।
এলাকাবাসীর আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে কয়েক মাসের মধ্যেই কালভাটটি ধসে পড়তে পারে। তারা অবিলম্বে কাজ বন্ধ করে সঠিক নিয়ম মেনে পুনরায় নির্মাণের দাবি জানিয়েছেন। প্রয়োজনে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন তারা।
অভিযুক্ত নির্মাণকারীদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নির্মাণ কাজের শ্রমিকরা জানিয়েছেন, “আমাদের হেড মিস্ত্রি এভাবেই কাজ করতে বলেছে।”
সচেতন মহল বলছে, জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত এমন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর