প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
বাঞ্ছারামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাছির উদ্দিন বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আর আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কর্মকর্তারা নিজেদের মতামত তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন।
এ মতবিনিময় সভাকে উপজেলা উন্নয়ন ও জনসেবার ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রবিউল হাসান ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাসান জামিল খান প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।