প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
দশমিনায় বহিষ্কৃত জনপ্রিয় বিএনপি নেতা যোবায়ের হোসেন আক্কাস পুনর্বহাল

মোঃ জিহাদ হোসেন
পটুয়াখালী জেলা বিএনপির সিদ্ধান্তে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত দশমিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক যোবায়ের হোসেন আক্কাসকে পুনরায় দলের পদে ফিরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যোবায়ের হোসেন আক্কাসকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আগে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার আবেদন এবং কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে তিনি পুনরায় তার পূর্বের পদে বহাল হয়েছেন।
স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন পরে নেতার পুনর্বহালের খবর শোনার পর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দশমিনা বিএনপির তৃণমূল কর্মীরা বলছেন, আক্কাস আমাদের দীর্ঘদিনের নেতা। তার নেতৃত্বে আমরা আবার শক্তিশালী দলীয় কার্যক্রম দেখতে পাবো।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।