প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
বগুড়া শেরপুর মির্জাপুরে ১৫৭টি ১০০০ টাকার জাল নোটসহ ৩ জাল কারবারী গ্রেফতার

সেলিম হোসেন
গত শনিবার (২৯ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে, বগুড়া শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার জনৈক মোঃ ফারুক হোসেন তাহার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পাথর বিক্রয়ের উদ্দেশ্যে কিছু ছবি পোস্ট করছে। উক্ত তথ্যের ভিক্তিতে গত শনিবার সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল কর্তৃক উপজেলা মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর পশ্চিম খলিফাপাড়ার জনৈক মোঃ ফারুক হোসেন (২৪), পিতা মৃতঃ আব্দুর রশিদ তরফদারের, বসত বাড়ির পশ্চিম দুয়ারী সন্তানদের শয়নকক্ষে অভিযান পরিচালনা করে জাল কারবাড়ী অভিযুক্ত আসামী মোঃ নায়েব আলী (ওরফে) নায়েব (৪২), পিতা মৃত আবুল কাশেম, সাং-গদনকুড়ি (১২নং রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন), থানা-সিংড়া, জেলা-নাটোর। মোঃ রফিকুল ইসলাম (ওরফে) রফিক (৪২), পিতা মোঃ মোজাম্মেল হক, সাং-ছাওড় (কামারগাঁ ইউনিয়ন), থানা-তানোড়, জেলা-রাজশাহী। মোঃ এনামুল হক (২৯), পিতা মোঃ আঃ রশিদ, সাং-পাকিশা (১নং ছাতারদিঘী ইউনিয়ন), থানা-সিংড়া, জেলা-নাটোরগনকে ১,৫৭,০০০/- টাকার জাল নোটসহ আটক করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৩ টি সাদা কালো রঙের ছোট পাথর, ৩টি এন্ড্রোয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল, ৪টি সিম ও নগদ ৪,২১০/- টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তগণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, শেরপুর থানায় হস্তান্তর করা হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এই জাল নোট কারবারি ও কুচক্রী মহলদের বিরুদ্ধে অভিযোগ অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।