প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
সরিষাবাড়ীতে পুষ্টি বিষয়ক আলোচনা সভা

জহুরুল ইসলাম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল রোববার সাতপোয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পুষ্টি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে ও বেসরকারি সংস্থা গেইমের সহযোগিতায় ইউনিয়ন পুষ্টি বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে সাতপোয়া ইউনিয়ন পুষ্টি কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপসহকারী কৃষি কর্মকর্তা হানিফ উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন বেসরকারি সংস্থা গেইনের বিশেষজ্ঞ নীহাররঞ্জন প্রামানিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, সাতপোয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসান ইকবাল, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহেল রানা, প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, ইমাম, সমাজসেবক ।
উপসহকারী কৃষি কর্মকর্তা হানিফ উদ্দিন বলেন, পুষ্টিহীনতায় কোন মা যেন মারা যায় এই বিষয়ে আলোচনা সভা করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।