প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

হাবিবুর রহমান সুমন
বেতন-স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির কারণে দুই ঘণ্টা হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হয়।
সমাবেশে আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন-স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই দ্রুত দাবি পূরণ না হলে শাটডাউনসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
কর্মবিরতি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের টেকনোলজিস্ট জাহাঙ্গীর আলম, উত্তম কুমার মন্ডল, ফার্মাসিস্ট বিমল চন্দ্র মন্ডলসহ সংশ্লিষ্টরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।