প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
কালিয়াকৈরে শফিপুর বাজার সমবায় সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মো.ইমরান হোসেন
গাজীপুরের কালিয়াকৈর সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন -২০২৫ খ্রিঃ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপদেষ্টা কমিটি, নির্বাচন পরিচালনা কমিটি ও প্রার্থীদের সমন্বয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ নভেম্বর) বিকেলে কালিয়াকৈরের সফিপুর মালেক মেমোরিয়াল গার্লস হাই স্কুল মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির প্রধান উপদেষ্টা ও কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জননেতা মো.সাইজুদ্দিন আহমেদ। তিনি আগামী ৬ ডিসেম্বর -২০২৫ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপদেষ্টা কমিটি, নির্বাচন পরিচালনা কমিটি ও প্রার্থীদের সমন্বয়ে একমত বিনিময় সভায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। নির্বাচনী ভোটকেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ,কে আজাদ,সমবায় সমিতির উপদেষ্টা কমিটি,নির্বাচন পরিচালনা কমিটি , বিভিন্ন পদের প্রার্থীগণ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
,
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।