প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক গ্রেফতার

মোঃ মশিউর রহমান
দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোহাম্মদ মিফতাহুল জান্নাত জনি (২৫)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ছোট রসুলপুর এলাকার মো. রেজাউল করিমের ছেলে। জনি পরীক্ষায় অংশ নিতে আসেন ওমর ফারুক, পিতা—মোহাম্মদ দুলাল হোসেন, রোল নম্বর: ১০১০৮৩০ —এর প্রবেশপত্র নিয়ে।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হলে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনিকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, প্রক্সি পরীক্ষার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।