প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
বঙ্গোপসাগর থেকে লাইটার জাহাজে লাফিয়ে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ

পলাশ হাওলাদার
বঙ্গোপসাগরের গভীরে লাইটার জাহাজে যেন ঘটে গেলো অবিশ্বাস্য এক দৃশ্য। কয়লাবাহী লাইটারেজ জাহাজ এমভি কেএসএল গ্লাডিটর যখন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশে অগ্রসর হচ্ছিল, ঠিক তখনই হঠাৎ সমুদ্রের দিক থেকে লাফিয়ে লাফিয়ে জাহাজে উঠতে থাকে একের পর এক ইলিশ। শ্রমিকরা হতবাক হয়ে দেখেন-ইলিশগুলো জাহাজের ডেকে উঠে আবার লাফিয়ে সাগরে ফিরে যাচ্ছে।
এভাবে লাফাতে লাফাতে জাহাজে উঠে আসে প্রায় ৩ মণ ইলিশ সংগ্রহ করে ওই জাহাজের শ্রমিকরা। ঘটনাটির মাত্র ১০ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার, পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ
চ্যানেলের প্রথম বয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীরে।
জাহাজটির প্রকৌশলী রবিউল হোসেন জানান—এরকম দৃশ্য তারা জীবনে কখনো দেখেননি। নিয়মিত কয়লা পরিবহনের কাজ করতে গিয়ে হঠাৎ ইলিশের এমন ঝাঁক লাফিয়ে জাহাজে ওঠা—তাদের জন্য এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা। শ্রমিকরাও জানিয়েছেন, সাগরে বহুদিন কাজ করলেও এমন দৃশ্য তারা আগে কখনোই দেখেননি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।