প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

এমডি আশিকুর রহমান
ঢাকার ধামরাইয়ে পুনরায় উদ্বোধন করা হয়েছে গণপাঠাগার (ধামরাই পাবলিক লাইব্রেরি)।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদের গণ পাঠাগারটি উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন হাসান অনীক এ পাঠাগার উদ্বোধন করেন।
ধামরাই গণপাঠাগারের সংশ্লিষ্টরা জানান, ১৯৯৬ সালে প্রথমবারের মতো ধামরাই গণপাঠাগার যাত্রা শুরু করে। তবে এর কিছু দিনের মধ্যেই এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পড়ে থাকায় পাঠাগার বইশূন্য হয়ে পড়ে। অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।
সম্প্রতি ইউএনও’র উদ্যোগে ধামরাই গণপাঠাগারটি সংস্কার করে নতুন করে বই আনা হয়।
ইউএনও মামনুন হাসান অনীক বলেন, ১৯৯৬ সালে পাঠাগারটি চালু হয়েছিল। এবার এটির পুনর্যাত্রা শুরু হলো। ধামরাইয়ের সব শ্রেণির মানুষ পাঠাগারটি সচল রাখতে ভূমিকা রাখবেন সেটিই প্রত্যাশা রাখি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।