প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
জামালপুরে দুই মাদক কারবারি আটক

আব্দুল্লাহ আল নোমান
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর শেরপুর বাইপাস সড়কে বাসের কাগজ পত্র তল্লাশী করতে গিয়ে দুইজন মাদক কারবারীকে ভারতীয় মদসহ আটক করেছে পুলিশ। টিআই রাশেদ বলেন, তারা নিত্যদিনের কর্মসূচির ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ৮ টায় জামালপুর শেরপুর বাইপাস সড়কে গাড়ির কাগজ পত্র তল্লাশি করছিলেন, বাসের কাগজ- পত্র, ড্রাইভিং লাইসেন্স দেখার পর গাড়ীতে যাত্রীদের বেগ তল্লাশি করছিলেন,গাড়িতে বসা অবস্হা থেকে পালানোর চেস্টা করে এই দুই মাদক কারবারি।ট্রাফিক পুলিশ টিম তাদের আটক করেন।তাদের কাছ থেকে দুই ব্যাগে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।আরো জানা যায়,মো : ইসমাইল হোসেন (২৫)
এবং মো: সুরুজ ইসলাম (৩২)
এই দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবত মাদক কারবারি করে আসতেছে।
স্হানীয় লোকজন আরো বলেন,জামালপুর শহরে মাদক ছড়িয়ে পড়ছে আনাচে-কানাচেতে।আতঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকবৃন্দ।প্রসাসনকে আরো মাদক অভিযান জোরদার করার আহ্বান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।