প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 30, 2025 ইং
ঈশ্বরগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুনাঈদ আল হাবিব
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর শহরের পাট বাজারস্থ দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনির।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—
পৌর যুবদলের সভাপতি আব্দুর রশিদ,
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন,
পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু,
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।