প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
টবগী ইউনিয়নে মহিলা দলের নির্বাচন প্রচারণা

ইয়ামিন রুবেল।।
আগামী বছর ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয়
নির্বাচন কে সামনে রেখে বোরহানউদ্দিন
উপজেলা বিএনপি'র মহিলা দলের নির্বাচনী প্রচারণা চলছে উপজেলার নয়টি ইউনিয়নে।
যার ধারাবাহিকতায় টবগী ইউনিয়নে
কয়েকটি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা
চালায় মহিলা দলের চৌকস টিম।
টবগী ১, ২ নং ওয়ার্ড এ মহিলা
দলের নির্বাচনী প্রচারনায় উপস্থিত
ছিলেন টবগী ইউনিয়ন বিএনপির
সভাপতি নেছার উদ্দিন বাহার মিয়া, টবগী বিএনপির সহ সভাপতি ভিপি আব্দুর রাজ্জাক। টবগী বিএনপি নেতা লোকমান সওদাগর। টবগী কৃষক দলের সাধারন সম্পাদক নুরনবী হাওলাদার। আরো অন্যান্য নেতৃবৃন্দ।
৪ নং ওয়ার্ডে মহিলা দলের নির্বাচন প্রচারে সহযোগিতা করেন রাফেজ হাওলাদার, নোমান হাওলাদার, ইকবাল হোসেন পারভেজ মেম্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
5 নং ওয়ার্ডে মহিলা দলকে প্রচারের সহযোগিতা করেন টবগী উত্তরের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পাওটোয়ারী, ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি শরীফ সহ অনন্য সংগঠনের নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।