প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
শিশু সুরক্ষা কমিটি মিটিং ২০২৫

তরফদার মোঃ শরীফ
শিশু সুরক্ষা সেমিনার আয়োজনে ফুলবাড়িয়া এপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ। রতন ভৌমিক প্রোগ্রাম অফিসার
ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন, তিনি তার শুভেচ্ছা বক্তব্যে শিশু সুরক্ষা সহ সমাজে অবহেলিত মানুষের ন্যায্য অধিকার বিষয়ে আলোচনা করেন এবং সমাজ থেকে পলিথিন ব্যবহার কিভাবে কমানো যায়, এবং পলিথিন প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এইসব বিষয় নিয়ে আলোচনা করেন,
আরো বক্তব্য রাখেন
বুলবুল হোসেন
সচিব ১২ নং আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ।
তিনি তার বক্তব্যে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং শিশুদের মান উন্নয়নের জন্য, ওয়ার্ল্ড ভিশন যে কাজ করছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানায়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জন নন্দিত এবং তরুণদের আইডল, তারুণ্যের প্রতীক , জননেতা
চেয়ারম্যান জনাব মোঃ ইমরুল কায়েস
তার বক্তব্য তিনি বলেন ওয়াল্ড ভিশন, হত দরিদ্র মানুষদের জন্য এবং নারী ও শিশুদের জীবন মানে উন্নয়নের লক্ষে, সেই সাথে সামাজিক উন্নয়নমূলক কাজে যে অবদান বাংলাদেশে রেখেছে, এর জন্য ওয়ার্ল্ড ভিশন কে ধন্যবাদ জানাই। বাল্যবিবাহ একটি মারাত্মক ব্যাধি, কেননা বাল্য বিবাহের ফলে মা ও শিশু স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, জন্ম সনদ করতে আসলে, ওয়েবসাইট তার জন্ম নিবন্ধন গ্রহণ করে না, ওয়ার্ল্ড ভিশন যদি আমার ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম নিয়ে কাজ করে , তাহলে আমার ইউনিয়নবাসী উপকৃত হবে সচেতন হবে, তাই আমি চেয়ারম্যান হিসেবে চাই ওয়াল্ড ভিশন যেন বেপক আকারে আমার ইউনিয়নে কাজ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।