প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2025 ইং
লালমাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার কতৃক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মো:সারামত উল্লাহ
কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন কর্তৃক কুমিল্লা-৬ মির্বাচনী আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব মনিরুল হক চৌধুরীকে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও বহিস্কারের দাবিতে লালমাই উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারে কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী মোঃ ফজলুর রহমান মিন্টু এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী মোঃ মাসুদুর রহমান মাসুদ এর সঞ্চালনায় উপজেলা ও ৯ টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগন বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন কতৃক কুমিল্লা - ৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
দলীয় গঠনতন্ত্র পরিপন্থী বক্তব্য দেওয়ায় অতি দ্রুত তাকে সদস্য সচিব পদ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহবান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।