প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2025 ইং
উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত

নুরুন্নবী মিয়া।।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত হলো উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এবং প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। এ আয়োজনের লক্ষ্য হলো স্থানীয় প্রাণিসম্পদ খাতের আধুনিকীকরণ, প্রযুক্তি ও সঠিক তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়া।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাবুদ্দিন আলম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ মহিবুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশে তাদের বক্তব্য দেন। তারা আধুনিক পশুপালন, নিরাপদ ভ্যাকসিন ও সরকারি সেবার সুযোগ সম্পর্কে কৃষকদের সচেতন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী
উপজেলার ১৪ টা ইউনিয়নের ভ্যাকসিনেটর, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি। প্রদর্শনী ও র্যালির মাধ্যমে প্রাণিসম্পদ সেবার গুরুত্ব ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।