প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক আটক

ইয়ামিন রুবেল।।
২৫ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার রাজাপুর শান্তির হাট বাজার ও দক্ষিণ চরনোয়াবাদ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১৯ হাজার ৫০০ টাকা মূল্যের ৬৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গোপন সংবাদের ভিত্তিতে এই দু'জনকে গাজা সহ আটক করা হয়
বাংলাদেশ কোস্ট গার্ডের ভেরিফাই পেজে এই তথ্য নিশ্চিত করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।