প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
সরাইলে সিএনজি স্টেশনে দেড় লাখ টাকা জরিমানা।

মোহাম্মদ আলী মাস্টার।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় ( ২৫ নভেম্বর মঙ্গলবার ) মোবাইল কোর্ট পরিচালনা করার সময়ে জিলানী ফিলিং স্টেশন, ইউনিট-২ ও ভাই ভাই এন্টারপ্রাইজ, শাহবাজপুরে প্রতি ০৫ (পাঁচ) লিটার অকটেন, ডিজেল ও প্যাট্রোল ইউনিট এর তেল পরিমাপে যথাক্রমে ৬০ মি.লি. ২০ মি.লি. ও ৩০ মি.লি. তেল কম পাওয়া যায় এবং প্রতি ০৫ (পাঁচ) লিটার মেজার দ্বারা তেল পরিমাপে ১০০ মি.লি. তেল কম প্রদান করা প্রমাণিত হওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' এর ২৯ ধারা লংঘন করায় উভয় প্রতিষ্ঠানকে ৪৬ ধারা শাস্তিযোগ্য অপরাধে ১,০০,০০০/- (এক লক্ষ) ও ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থ দন্ড করা হয়।
অর্থথদন্ড করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকার। তিনি বলেন, আমি সরাইলে সদ্য যোগদান করেছি। সরাইলের কল্যাণে এবং উন্নয়নে, সকল প্রকার অপরাধ দমনে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এবং অন্যায় এবং অনিয়মের বিরুদ্ধে তার অভিযান অব্যাহত থাকবে বলে ইনকিলাবকে জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।