প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান।।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মহারাজপুর বাজারে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (RMTP) এর উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টায় উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যান্ত্রিক আগাছা দমনের অংশ হিসাবে পাওয়া উইডারের ব্যবহার বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মসূচি বাস্তবায়ন করেছে গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে), ও সহযোগিতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।
এ-সময় আ ন ম খালিদ সরকার প্রকল্প ব্যবস্থাপক গ্রাম বিকাশ কেন্দ্র,মোহাম্মদ আলী সিদ্দিকী এভিসিএফ,এভিসিএফ মামুনুর রশীদসহ কৃষক,সংগঠক প্রমূখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।