প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2025 ইং
শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভর্তি

সেলিম আহম্মেদ
শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সোমবার সন্ধ্যার দিকে ওই পিঠা খাওয়ার পর তারা হাসপাতালে ভর্তি হন
অসুস্থ হয়ে পড়া সদস্যরা হলো মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), অজিহা (১৮ মাস), শারমিন (২৩), মিতা (৩৫), উম্মে হাবিবা (২১ মাস), আইয়ুব খান (৬৫) ও সাঈদ হোসেন (৫০) তারা সবাই শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামের বাসিন্দা
ভর্তি হওয়া আইয়ুব খানের ভাষ্য, বাড়িতে অতিথি থাকায় পিঠা তৈরি করা হয়েছিল এ সময় তার মেয়ে আকলিমা ভুলবশত চিনির পরিবর্তে ধানক্ষেতে ব্যবহৃত দানাদার বিষ পিঠা তৈরি কাজে ব্যবহার করে পিঠা খাওয়ার সময় ভিন্ন গন্ধ এবং মুখে বালি জাতীয় কিছু অনুভূত হয় পরে পরিবার নিশ্চিত হয় যে পিঠায় বিষ মেশানো হয়েছে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার শাকির হোসেন জানান, সবাইকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করা হচ্ছে। ভর্তি হওয়া ১০জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।