প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

হাবিবুর রহমান সুমন
মাদারীপুরের কালকিনিতে সড়কে চলাচলকারী অবৈধ যানবাহন বন্ধে সোমবার (২৪ নভেম্বর) সকালে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
কালকিনি কলেজের সামনে পরিচালিত এ অভিযানে দুটি অবৈধ মাহিন্দ্র ট্রাক্টর আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল আরেফিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে আটক দুই ট্রাক্টরের মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, এলাকায় অবৈধ যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।