প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল
সুনামগঞ্জের ছাতক দোয়ারা বাজার আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা ইসলামপুর ইউনিয়নের মাদ্রাসা বাজারে ২৪ নভেম্বর সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় পুরাতন জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী কফিল উদ্দিনের সভাপতিত্বে ও ইঞ্জি. ইব্রাহীম সাদেক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, স্বাগত বক্তব্য রাখেন পৌর শাখার ৭নং ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির, সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য এড. রেজাউল করিম তালুকদার, ছাতক উপজেলা শাখার আমীর মাওলানা আকবর আলী, পৌর শাখার আমীর ইঞ্জি. নোমান আহমদ, উপজেলা সেক্রেটারী হাফিজ জাকির হোসাইন, বিশিষ্ট আইনজীবী এড. সিরাজুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, ইসলামপুর ইউনিয়ন জামাতের ভারপ্রাপ্ত সভাপতি খাজিল মিয়া, নজমুল হোসেন,ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের ফাইন্যান্স সেক্রেটারী আলী আমজদ,সাংবাদিক নাজমুল হাসান জুয়েল, বিশিষ্ট মুরব্বি নিজাম উদ্দিন, সুনু মিয়া,ছমির উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে
বলেন আমরা অতিথে অনেক কে ভোট দিয়ে সংসদে পাটিয়েছিলাম কিন্তু আমাদের কাঙ্খিত উন্নয়ন হয়নি, আমাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। আপনারা যদি আপনাদের আমানত ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান আমি কথা দিচ্ছি আমার দ্বারা কোন বৈষম্য হবে না কারো কোনো ক্ষতি হবে না কাউকে কোনো অবমূল্যায়ন করা হবে না আর আপনাদের পরামর্শ নিয়েই এলাকার উন্নয়ন সাধিত হবে ইনশাআল্লাহ। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।