প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
পোরশায় ডাকাতি মামলায় ৫ ও মাদক মামলায় ৩ আসামি গ্রেফতার

মো: মোস্তাকিম বিল্লাহ
পোরশা থানাধীন তেতুলিয়া গ্রামস্থ সারাইগাছি টু আড্ডা মহাসড়কের পাশে শহিদুল মেম্বারের আমবাগানে ২১ নভেম্বর রাত ৩.৩০টায় দেশীয় অস্ত্র হাশুয়া, কাঠের হাতল ,বল্লম সহ ডাকাতি করার প্রস্তুতি কালে লুৎফর রহমান ৫৭ ,পিতা মৃত ইদ্রিস আলী ,গ্রাম চক বিষ্ণুপুর , সাইফুল ৪৩, পিতা জিল্লুর রহমান ,গ্রাম শিশা খরপা, দেলোয়ার হোসেন ,পিতা ইসমাইল, গ্রাম গোপালগঞ্জ যমুনা বাগান , সাকিব হোসেন ,পিতা মৃত কুদ্দুস, গ্রাম ছয়ঘাঁটি , মানিক মিয়া ,পিতা জাহিদ হোসেন ,গ্রাম সভাপুর সর্ব থানা পোরশা গোপন সংবাদেরভিত্তিতে জানতে পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করা হয়।
অপরদিকে পোরশা থানার গাঙ্গুরিয়া ইউনিয়নের সারাইগাছি বাজারের জনৈক আনোয়ারের চায়ের দোকানের সামনে রাস্তার উপরে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুরসালিন (২৬) ,পিতা সমীর উদ্দিন ,গ্রাম বিষ্ণুপুর , হাবিবুর রহমান হাব্বু (৩০) ,পিতা ফজর আলী ,গ্রাম সারাইগাছী, রুবেল ,পিতা খাইরুল ,গ্রাম দক্ষিণ লক্ষ্মীপুর সর্ব থানা পোরশাকে ৩০হাজার টাকা মূল্যের ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করা হয়।
এ বিষয়ে পোরশা থানা ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেনতাদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।