
মোঃ মশিউর রহমান
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গত ২৩ নভেম্বর লোক ভবন মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব–২০২৫-এর সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন। তিনি পিঠা উৎসবের গুরুত্ব ও সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরে বলেন—
“বাংলার ঐতিহ্যবাহী পিঠা সংস্কৃতি আমাদের লোকজ ইতিহাস, শিল্প-সংস্কৃতি ও গ্রামীণ জীবনযাপনের অপূর্ব সৌন্দর্যকে তুলে ধরে। পিঠা উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম যেমন আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হচ্ছে, তেমনি নারীর উদ্যোক্তা বিকাশ, স্থানীয় খাদ্যশিল্পের সম্প্রসারণ এবং সামাজিক সম্প্রীতিও আরও সুদৃঢ় হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সর্বদা এ ধরনের সৃজনশীল, সাংস্কৃতিক ও সমাজমুখী উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
উৎসবে বিভিন্ন প্রকার ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী, নারীদের উদ্যোক্তা স্টল এবং সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করে। দিনব্যাপী এই উৎসবে জেলার নানা প্রান্ত থেকে নারী উদ্যোক্তা ও দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।