প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি সাধারণ কৃষক

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় এবার আমনের ফলন ভালো হয়েছে। ধানের দামও চড়া। কিন্তু কৃষক হাটে বিক্রি করতে গিয়ে ব্যবসায়ীদের কাছে ওজনে প্রতারিত হচ্ছেন। ব্যবসায়ীরা প্রতি মণে কৌশলে ২-২.৫ কেজি করে ধান বেশি নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
উপজেলার প্রান্তিক এক কৃষক জানায় সে এবার ২ বিঘা জমিতে আমন ফসল ফলায় কিন্তু বাজারে ধান বিক্রি করতে গিয়ে তাকে বস্তা প্রতি ২.৫ কেজি ধান বেশি হিসেবে নেয়। অথচ ১ টি বস্তা গড় ওজন প্রায় ৫০০- ৭০০ গ্রাম।
নবাবগঞ্জ উপজেলার আর এক কৃষক ভারাক্রান্ত মনে বলে যে ,❝ মুই মাত্র ১০ কাঠা জমিত ধান লাগাছনু ধান পাইছো ১০ মন তার মধ্যে বস্তা প্রতি ২.৫ কেজি ধান ভরনি নিছে। হারা অনেক ক্ষতির মধ্যে আছি, দেখার কেউ নাই।❞
নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে আমন ধানের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৭২৫ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে । এর মধ্যে ১ হাজার ৯১০ হেক্টর জমিতে হাইব্রিড এবং ১৯ হাজার ৮১৫ হেক্টর আমন উফশী ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নবাবগঞ্জের সকল কৃষকরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।