প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2025 ইং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অন্যতম সাহিত্য সংগঠন ‘সাহিত্য মঞ্চ, শিবগঞ্জ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সেই সঙ্গে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় জেলার ৯ জনকে সম্মাননা দেয়া হয়েছে।
শিবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য মঞ্চের সভাপতি বিশিষ্ট সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ নাওয়াজ গামা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কবি ও নজরুল গবেষক সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গবেষক ও কলামিস্ট জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ও কলামিস্ট সামসুল ইসলাম টুকু, কবি ও কথা সাহিত্যিক আনিফ রুবেদ, কবি ও ছড়াকার এনামুল হক তুফান।
শুভেচ্ছা বক্তব্য বক্তব্য দেন— সাহিত্য মঞ্চের সহসভাপতি ছড়াকার সাইদুর রহমান দুলা। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ডা. রবিউল ইসলাম, আইটি উদ্যোক্তা সাহাদাত হোসেন, কবি ও কথাসাহিত্যিক রেহেনা বিথী, অধ্যাপক মনিরুল ইসলাম মনি, গম্ভীরার নানা মাহবুবুল আলম ও নাতি ফাইজুর রহমান মানি, আল বশরী সোহান।
আবৃত্তি করেছেন— রুদ্র বারি, হালিম মোল্লা কাব্য, পাণ্ডব মনদেহী, করিম মোল্লা, তারেক মাহমুদ, শাহরিয়ার বিন মিজানুর ও ইহান আরভিন। সংগীত পরিবেশন করেন, মুনিরা, বিথী, নাইম, ফারজানা ও আলিউল আজিম।
অনুষ্ঠান সঞ্চলনা ও সাবির্ক ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক প্রাবন্ধিক ও কলাম লেখক আব্দুল্লাহ আল মামুন সাহেদ।
অনুষ্ঠানের ফাঁকে কবি আমিনুল ইসলামের লেখা ‘কাশবনে কুড়িয়ে পাওয়া কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।