প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2025 ইং
কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

মো:মিজানুর রহমান শাহীন
কিশোরগঞ্জে এক বাবা তার মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন এবং নিজের বিরুদ্ধে আনা ‘মিথ্যা অপবাদ’-এর সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।
রবিবার (২৩ নভেম্বর) দুপুর বারোটায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে সানভির বাবা শোয়েব বলেন, “সানভি আমার বড় মেয়ে। তার মা রুবাইয়াত ফাতেমা তনি তাকে লন্ডনে পাচারের পরিকল্পনা করেছে বলে আমি জানতে পেরেছি। এছাড়া আমার বিরুদ্ধে যে ভিত্তিহীন ও গর্হিত অপবাদ ছড়ানো হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাই। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই এবং এসব অপবাদের সুষ্ঠু বিচার চাই।”
মানববন্ধনে এলাকাবাসী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তনি’র অভিযোগ ও বক্তব্যের বিরুদ্ধে নিন্দা জানান। তারা বলেন, বাবা–মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তারা দ্রুত তদন্ত করে সত্য উদঘাটন এবং ন্যায়বিচারের দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।