প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2025 ইং
বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

মোঃ সাদ্দাম হোসেন
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন নারী, পটুয়াখালীর মহিপুরের খালেদা বেগম (৫০), মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ৪৮ জনে।
স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ হাসপাতালে এ বছর ডেঙ্গুতে ভর্তি হয়েছেন ২,১২৬ জন; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০১৭ জন এবং চিকিৎসাধীন আছেন ৮০ জন। বিভাগের মধ্যে বরগুনায় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পটুয়াখালীতে ৩ জন এবং ভোলা ও পিরোজপুরে একজন করে রোগীর মৃত্যু হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।