প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2025 ইং
ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মহাসিন আকন,
ভোলা বরিশাল সেতুর দাবিতে ঢাকা মানববন্ধনরত শিক্ষার্থীদের উপরে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে বোরহান উদ্দিন উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনের বক্তারা যে সকল ছাত্রদের উপরে হামলা করেছে তাদের বিচার এবং অতি বিলম্বে সরকারের উচ্চপদে থেকে বরিশাল ভোলা সেতু বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রত্যাশা করেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত আছেন বলে সরকারকে কঠোর হুঁশিয়ার। এর আগে একদল যুবক ভোলা বিশাল সেতু বাস্তবায়নের দাবিতে, চরফ্যাশন থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দেন। তারা সাঁতার কেটে তেতুলিয়া নদী পাড়ি দেওয়ার সময় দুই যুবক মারাত্মকভাবে আহত হন। উত্তক্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পিছনে সরকারের উচ্চ পর্যায়ে দুই উপদেষ্টা ভোলার সফর করার সময় ভোলা বরিশাল সেতু বাস্তবায়নের জন্য তাদের কাছে আশ্বাস চান। উপস্থিত দুই উপদেষ্টা সরাসরি তাদেরকে না করে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভেলার সাধারণ জনগণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ওই সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয় পরিস্থিতি আরো খারাপের দিকে যায়। আন্দোলনরত শিক্ষার্থীদরা তাদের আন্দোলন আরো এমন বেগমান করে তোলেন। সেতুর দাবিতে ঢাকা অবস্থান কর্মসূচি ঘোষণা করলে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেন এর প্রতিবাদে বোরন উদ্দিন উপজেলায় মানববন্ধন ও বিক্ষমিছিল আয়োজন করে,১ বাছেদ হাওলাদার,২, মাহাবুব আলম রুবেল, আওলাদ হাওলাদার, মোঃ বিল্লাল হোসেন পাশা, মোস্তাফিজুর রহমান শাওন, মোহাম্মদ ইবান মোল্লা, মাইনুল ইসলাম সুমন, আকবর হোসেন,
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।