প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2025 ইং
ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে

ইয়ামিন রুবেল
কোস্ট গার্ডের ভোলা দপ্তর থেকে এই অভিযান সম্পর্কে বিবৃতিতে বলা হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৩ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার ভেদুরিয়ায় চরকালি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে তল্লাশি করে ২০ হাজার ৫শত টাকা মূল্যের ৪১ পিস ইয়াবা ও ৭ হাজার টাকা মূল্যের ২৩৫ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।