প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2025 ইং
গাঁ'জাসহ কু'খ্যাত মা'দক চক্রের তিন সদস্য গ্রে'প্তার শাজাহানপুরে

মোঃ নুরুন্নবী
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ ১ কেজি ২০০ গ্রাম গাঁ'জাসহ এলাকার কু'খ্যাত মা'দক ব্যবসায়ী মামুন, তার স্ত্রী মনজিলা খাতুন এবং শ্যালিকা মরজিনা বেগমকে আটক করেছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও নারী ফোর্সের সহায়তায় সুজাবাদ সড়কপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রে'প্তার করা হয়।
পুলিশ জানায়, সুজাবাদ সড়কপাড়া এলাকার মামুন মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আ'টক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে সর্বমোট ১ কেজি ২০০ গ্রাম গাঁ'জা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আ'টককৃতদের আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
মামুনের বিরুদ্ধে এর আগে অর্ধ ডজনেরও বেশি মা'দক মামলা রয়েছে। বহুবার গ্রে'প্তার হলেও তিনি পুনরায় মা'দক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ।
মামুনের স্ত্রী মনজিলার বিরুদ্ধেও পূর্বে দুইটি মা'দ'ক মামলা ছিল। স্বামী-স্ত্রী দু’জনই দীর্ঘদিন ধরে মা'দক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
এই চক্রের সঙ্গে মামুনের শ্যালিকা মরজিনাও যুক্ত ছিলেন বলে অ'ভিযোগ পাওয়া গেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এ পরিবারটি এলাকায় মা'দক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল। নিয়মিত অভিযান চালানো হলেও তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছিল না। এবার বড় পরিমাণ গাঁ'জাসহ তিনজনকে গ্রে'প্তার করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।