প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংযোগ

মোঃ নাইমুর রহমান
কিশোরগঞ্জ ৩(তাড়াইল করিমগঞ্জ)হাত পাখার প্রার্থী হা:মাও:প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার সাহেব আজ শনিবার ১০টায় তাড়াইলের তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া মোড় থেকে গনসংযোগ শুরু করে চরতালজাঙ্গায় শেষ করেন...
গনসংযোগকালে রাস্তার মোড় দোকান পাট ও জমিতে কর্মরত কৃষকদের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নিতে দেখা যায়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকদের খোঁজ খবর নেন।
নির্বাচিত হলে তাড়াইল করিমগঞ্জে কী কী উন্নয়ন করবেন জানতে চাইলে তিনি বলেন : এলাকায় শিক্ষা ও চিকিৎসার মান উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন,মাদক জোয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যুবকদের বিরত রেখে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করার কথাও বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইএবি সাধারণ সম্পাদক হাঃমাওঃ শেখ সাইফুল ইসলাম! সাংগঠনিক সম্পাদক হাজী আঃ ওয়াদুদ ভূইয়া,জেলা ইসলামী ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ,ইউনিয়ন যুব আন্দোলন সহ সভাপতি মোঃ রমজান আলী ও ইউনিয়ন এর বিভিন্ন নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।