প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে সেনবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের কৈয়াজলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, সেনবাগ থানার চৌকস অফিসার ইনচার্জ মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ বেলাল হোসেন, এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। এ সময় জাহাঙ্গীর আলম ও তার দুই সহযোগীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সেনবাগ থানা প্রশাসন জানায়, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও তারা কাজ করে যাচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।