প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদণ্ড

মো.মেহেদী হাসান
পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে মো. আ.আজীজ (৪৫) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে থানা-পুলিশ। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এই রায় দেন।
পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে চালাই মদ উদ্ধার করে তা জব্দ করা হয়। তিনি মাতাল অবস্থায় ছিলেন।দণ্ডপ্রাপ্ত ওই যুবকের বাড়ি মাদারবাড়িয়া গ্রামে ।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “শনিবার সকালে দণ্ডপ্রাপ্ত আজীজ কে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগেও মাদক সেবনের অপরাধে ওই যুবক পুলিশের হাতে গ্রেপ্তার হন।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ওই মাদকসেবীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।