প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৪০ জন গ্রেফতার

মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরি, ডাকাতি, ছিনতাই রোধ, পলাতক আসামি, সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটা থেকে চালানো অভিযানে এ পর্যন্ত নাচোল, গোমস্তাপুর ও সদর থানায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে চোর, ডাকাত, ছিনতায়কারী, বিভিন্ন মামলার আসামি, সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতরা।
পুলিশ সুপার জনাব রেজাউল করিম জানান, এ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন বৃহস্পতিবার সারারাত অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।