প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2025 ইং
গলাচিপায় ৮শত পিস ইয়াবা ও নারীসহ দুই মাদককারবারির আটক

পলাশ হাওলাদার
পটুয়াখালীর গলাচিপায় ৮শত পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার ফেরীঘটি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুমন, এসআই বেল্লাল, এএসআই নিজাম বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।
আটকৃত দুইজন হলেন-নোয়াখালীর মাইজদি থানার পূর্ব মাইজচড়া এলাকার কামাল ব্যাপারির স্ত্রী মোসা. সালমা বেগম (৩৫) এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের দক্ষিণ রনগোপালদি গ্রামের মো. ফোরকান বয়াতির ছেলে মো. পলাশ বয়াতি (৩০)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৮শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে-তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আমাদের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে, যাতে স্থানীয়ভাবে মাদক বিস্তার রোধ করা যায়।
গ্রেপ্তারকৃতদের থানায় এনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ইয়াবাগুলো জব্দ তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।