
মোঃ মশিউর রহমান
দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স ব্যাডমিন্টন গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন।
ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে পুলিশ লাইন্স এবং বীরগঞ্জ থানা। উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় বীরগঞ্জ থানা ২-১ রাউন্ডে পুলিশ লাইন্সকে পরাজিত করে বিজয় অর্জন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলার সকল থানার অফিসার ইনচার্জ, টিআই, আরআই, ডিআইও-১, ওসি ডিবি এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি ক্রীড়া চর্চা ও পুলিশ বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলায় বিশেষভাবে উল্লেখযোগ্য হিসেবে ধরা হয়েছে।