মোঃ মশিউর রহমান
২০ নভেম্বর ২০২৫—দিনাজপুরে ইতিহাসে একটি বিশেষ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, যখন ভ্যাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রান্ডাল জেলার পুলিশ প্রশাসনের ব্যতিক্রমী ও শৃঙ্খলাবদ্ধ অভ্যর্থনা গ্রহণ করলেন।
অতিথি আগমনের মুহূর্তে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিক স্বাগত জানান। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জেলা পুলিশের সুসজ্জিত ও চৌকস গার্ড অব অনার, নিখুঁত কুচকাওয়াজ এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনা, যা রাষ্ট্রদূতকে মুগ্ধ করেছে।
এই অভ্যর্থনা শুধু আনুষ্ঠানিকতা নয়, বাংলাদেশ ও ভ্যাটিকানের পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও বন্ধুত্বের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। দিনাজপুরবাসীর জন্য এটি এক গৌরবময় মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।