প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2025 ইং
কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মো: ইলিয়াস চৌধুরী
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের মিলনায়তনে বৃহস্পতিবার সকালে উফশী বোরো মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূ্ল্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কমর্কতা কাওছার আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবিহা সুলতানা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিক আহম্মেদ সাত্তা,
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ শাহাজ উদ্দিন প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।