প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
তাড়াইলবাসীর জন্য থানার দরজা দিন রাত ২৪ ঘন্টা খোলা

মো ওমর খান সানি
কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার অফিসার ইনচার্জের দরজা সাধারণ মানুষের জন্য দিন রাত ২৪ ঘন্টা খোলা যখন ইচ্ছা তখন গিয়ে অভিযোগ করতে পারেন। কোন প্রকার দালালের মাধ্যম ছাড়া মামলা বা অভিযোগ করতে কোন প্রকার টাকা বা দালাল ধরা লাগবে না, সরাসরি ওসির রুমে এসে কথা বলুনতাড়াইল থানা দালাল ও দুর্নীতিমুক্ত থানা।
বধুবার ১৯ নভেম্বর ২০২৫ সকাল ১১.০০ ঘটিকায় রাউতি ইউনিয়নের রাউতি ইউনিয়ন পরিষদে ভিডিপি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে এমনটি বলেলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান। তিনি আরও বলেন, এখন পুলিশ বৈষম্যহীন বাংলাদেশের জনবান্ধব সাধারণ মানুষের পুলিশ।
বর্তমানে ছেলে মেয়েরা মোবাইলে বেশি আসক্তি, তারা বিভিন্ন প্রকার অনলাইনের মাধ্যমে জুয়া খেলছে, অশ্লীল কাজে জড়িয়ে পড়ছে, কেউ তার মেয়েকে বাল্য বিবাহ দিচ্ছে, মাদক সেবন, মাদক বিক্রি করছে, এলাকায় এলাকায় কিশোর গ্যাং তৈরি হয়েছে এমন যে কোন অপরাধ আপনার এলাকায় হলে অবশ্যই আমাকে জানাবেন। কেউ কোন পুলিশের মাধ্যমে হয়রানি হয়ে থাকলে আমাকে জানাবেন। আমি দ্রুত এর ব্যবস্থা নিব। উক্ত ভিডিপি মৌলিক প্রশিক্ষণে ৭০ জন নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।