প্রিন্ট এর তারিখঃ Mar 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
জগন্নাথপুর কাঁচাবাজারে(নতুন বাজার) শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে

সাদেকুল ইসলাম
পুরোপুরি শীত আসতে বাকি এখনো বেশ কিছুদিন, তবে এরই মধ্যে বাজারে মিলতে শুরু করেছে শীতকালীন অনেক সবজি। এসব সবজির কারণে বাজারে ফিরছে স্বস্তি। যেসব সবজির দাম সপ্তাহখানেক আগেও ছিল ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। সেসব সবজির দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমে গেছে। বিশেষ করে শীতকালীন সবজি শিম, ফুলকপি ও বাঁধাকপির দাম কমার কারণে অন্যান্য সবজির দামও কমছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর কাঁচা বাজার (নতুন বাজার) পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন বিভিন্ন সবজির সরবরাহ বাড়ায় সবজির দাম কমেছে, তেমনি বাজারে অন্যান্য সবজির চাহিদাও কিছুটা কমে এসেছে, যার প্রভাব পড়েছে দামেও। তিন সপ্তাহ আগে ১৬০ টাকায় কেজি বিক্রি হওয়া শিম এখন বিক্রি যাচ্ছে ৯০ টাকা কেজি দরে। একইভাবে ছোট আকারের প্রতি পিস ফুলকপি গত সপ্তাহে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও এখন কেনা যাচ্ছে ৫০ টাকার মধ্যে। পটোলের দাম কমে নেমেছে ৪০ থেকে ৩০ টাকায়।গত সপ্তাহ আগে টমেটো বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজি এখন ৯০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে
অন্যান্য সবজির মধ্যে ৩০ টাকা কমে করলা বিক্রি হচ্ছে ৫০ টাকা, ঝিঙা ৪০, মুলা ২০ থেকে ৩০, কাঁচা পেঁপে ২৫, বেগুন ৪০ থেকে ৫০, এবং প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে, কাচকলা ৩০ টাকা কেজি, লাও ৩০। গত সপ্তাহে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হয়েছিল ১৪০ থেকে ১৬০ টাকায়। তা গতকাল কমে বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকায়। পূর্ব জগন্নাথপুর কাঁচা বাজার (নতুন বাজার) খুচরা ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, শীতকালীন কিছু সবজির সরবরাহ বেশ বেড়েছে। এজন্য বাজার কমতির দিকে রয়েছে। পাইকারি বাজারেও দর কমতির দিকে। এ কারণে আমরাও কম দামে বিক্রি করছি
বিরামপুর পূর্ব জগন্নাথপুর (নতুন বাজার) ইজারাদার মো: পলাশ বিন আশরাফী বলেন, শীতের মৌসুম শুরু হওয়ার আগেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সবজি চাষিরা বিরামপুর পূর্ব জগন্নাথপুর( নতুন বাজার ) কাঁচাবাজারে সবজি বিক্রয় করার জন্য আসে,,বাজার ইজারাদারের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করানো হয়
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।