প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে "নো প্রমোশন, নো ওয়ার্ক", কর্মসূচি পালিত

মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত যোগ্য প্রভাষকদের সরকারি অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতি জিও জারির দাবিতে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জ কলেজেও '"নো-প্রমোশন, নো ওয়ার্ক" অব্যাহত রয়েছে।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে সকাল থেকে জেলার তিনটি সরকারি কলেজের শিক্ষকেরা এ কর্মসূচি পালন করে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার, অধ্যাপক আমিরুল ইসলাম , প্রভাষক কামরুল হাসান ও লুৎফুন্নাহার লীনা।
বক্তারা বলেন,এক সাথে বিসিএস করে প্রশাসনের ক্যাডারা ইউএনও হয়েছে কিন্তু আমরা প্রভাষক রয়ে গেছি। আমরা কঠোর কর্মসূচিতে গেলে শিক্ষার্থীদের চরম ক্ষতি হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।