প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
ঝালকাঠি-২ আসনে ইলেন ভুট্টোর মনোনয়ন বাতিল

রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ১৮ নভেম্বর ঝালকাঠিতে জেলা ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুর রহমান খান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( বরিশাল বিভাগ) মাহবুবুল হক নান্নু, বিএনপি নির্বাহী কমিটির সদস্য জিবা আমিন আল গাজী, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মাহফুজা জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু প্রমূখ। বক্তরা দলের দুর্দিনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে দলের ত্যাগী নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন। ৩১ দফা সাম্য ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের অনন্য সনদ বলে মন্তব্য করেন। কৃষক শ্রমিক তথা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে পৃথক পৃথক দফায় উল্লেখ করা হয়েছে । রেইনবো ন্যাশনের কথা বলা হয়েছে, যেখানে সকল ধর্ম বর্ন গোত্রের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। বক্তব্যরা ৫ আগষ্টের পুর্বে বিএনপি'র অনেকেই দলের পক্ষে তখন ৩১ দফা নিয়ে কথা বলতে আসেন নাই কিংবা আন্দোলন সংগ্রামে ছিলেন না। তারা দলের সু-দিনে এখন অনেকে কর্মসূচি করতে আসেন। তাদের কে দলের নেতাকর্মীরা মেনে নেবেনা। আগামী নির্বাচনে দল থেকে যাকে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে সে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এর দোসর দের নিয়ে চলা ফেরা করেন। তার মনোনয়নে আওয়ামীলীগ মিষ্টি খায় এরকম ব্যক্তিকে দিয়ে ৩১ দফা বাস্তবায়ন সম্ভব নয়। দলের মনোনয়ন ঘোষনায় তৃণমুল নেতাকর্মী দের মতামতের প্রতিফলন ঘটে নাই। প্রাথমিক প্রার্থী মনোনয়ন বাতিল করার জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নিকট রিভিউ আবেদন করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।