প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
নারায়ণগঞ্জ মদনপুর টু মদনগঞ হাইওয়ে রোডে অটো চালক খোকন নি*হ*ত

মোঃ জাকির শিকদার
:নারায়ণগঞ্জ বন্দরে সড়ক র্দূঘটনায় খোকন (৪৮) নামে এক অটো চালক নিহত হয়েছে। নি*হ*ত অটো চালক খোকন বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত ওসমান আলী ছেলে। র্দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন গত সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টায় বন্দর উপজেলার মদনপুরস্থ ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার বাসিন্দা খোকন মিয়া দীর্ঘ দিন ধরে নাইট গার্ডের পাশাপাশি অটোগাড়ী চালিয়ে দীর্ঘ জীবন যাপন করে আসছিল। গত সোমবার রাত ৮টায় অটোচালক খোকন মিয়া জিবীকার তাগিদে অটোগাড়ী নিয়ে
বন্দর থানার মদনপুরস্থ ঢাকা টু চট্টগ্রাম টু ঢাকা হাইওয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অজ্ঞাত গাড়ী অটো চালককে চাপা দিলে ঘটনাস্থলে অটো চালকের মৃত্যু হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।