প্রিন্ট এর তারিখঃ Aug 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
বগুড়ায়হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার

সেলিম হোসেন
বগুড়া প্রতিনিধি
গত ইং ৯/১১/২০২৫ তারিখ পূর্ব শত্রুতার জের হিসাবে গাবতলী থানাধীন দুর্গাহাটা ইউনিয়নের অন্তর্গত কৃত্তনিয়া গ্রামের তিন মাথায় সন্ধ্যা অনুমান ৬.৩০ ঘটিকায় একই গ্রামের ভুট্টা নামের একজন ব্যক্তিকে দেশীয় তৈরি অস্ত্রশস্ত্র দ্বারা এলোপাথাড়ি ভাবে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। উক্ত ঘটনায় গত ইং ১০/১১/২৫ তারিখ এজাহারনামীয় ১ নং আসামিসহ ০২ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই ঘটনার পর ঘটনার সহিত সরাসরি জড়িত অপরাপর আসামিগণ
আত্মগোপনে থাকা এজাহারনামীয় ২ নং আসামী লিমন ইসলাম (২০),এজাহারনামীয় ৩ নং আসামি রিবেল মিয়া ওরফে রুবেল মিয়া (২২), এজাহাননামীয় ৪ নং আসামে কৌশিক ইসলাম (২৪) ও এজাহান নামীয় ৮ নং আসামি লিখন ইসলাম (২৪)দেরকে গ্রেফতার করতে সক্ষম হই।তারা অন্যান্য আসামিদের সহায়তায় ঘটনার দিন ভুট্টো মিয়াকে এলোপাতাড়ি মারপিট করিয়া রক্তাক্ত জখম করে পালিয়ে ছিল।
ইহা ছাড়াও গাবতলী আদালত কতৃক এনআইএ্যাক্ট মামলার সাজাপ্রাপ্ত আসামী মহিষাবান ইউনিয়নের মহিষাবান দিঘিরপাড়া গ্রামের জনৈক মৃত আজহার আলী মন্ডল এর পুত্র জাহিদ রাসেল মন্ডল (৪৫)কে গত রাতে মহিষোবাণ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অপর সোপর্দকৃত আসামি কদমতলী গ্রামের হাবিবুলের পুত্র মনজুর ওরফে মঞ্জু আলম (৪০)এর বিরুদ্ধে বিজ্ঞ আদালত হইতে ৩ গ্রেফতারি পরনা ইস্যু ছিল। সে দীর্ঘদিন যাবত পুলিশ কর্তৃক গ্রেপ্তার এড়ানোর ভয়ে বগুড়া শহরে আত্মগোপনে ছিল। তাকে ইং ১৭/১১/২০২৫ তারিখ বগুড়া শহর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।