প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
ঝালকাঠি নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

মোঃইকবাল হোসাইন
ঝালকাঠি শহরের বাসান্ডা নদী থেকে পালবাড়ী এলাকার সাধারণ মানুষ মঙ্গলবার সকালে এক মৃতদেহ নদী থেকে উদ্ধার করে ৯৯৯ ফোন দেয় ।খবর শুনে সদর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে।
অতুল মাঝি খেয়াঘাটের হেমায়েত মুন্সী বলেন গত রবিবার ভিজা অবস্থায় শিতে কাঁপতে দেখা আমি তাকে কাপড় চোপড় দেই। এবং তার সাথে আমার কথা হয়েছে।তিনি কাঁচা মাল বিক্রি করে পাল বাড়ি এলাকায় ।মাল নিয়ে আসার পথে ধাক্কা লেগে নদীতে পড়ে যায়।
এর পর মাল বিক্রি করে রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নিহত ব্যক্তির আপন ভাই বেল্লাল বলেন তার ভাই খুলনায় থাকতো এলাকায় কিছু দিন হয় এসেছে । তিনি কাঁচা মালের ব্যাবসা করতো তার কোন শত্রু নেই।
নিহত ব্যক্তি বাউকাঠি এলাকার কালি আন্ধার গ্রামের বাসিন্দা মৃত কালু খাঁ এর ছেলে দুলাল খাঁ ( ৬০)।
তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সদর থানা পুলিশ বলেন আমরা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে সে মৃতদেহ উদ্ধার করি ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল প্রেরণ করেছি। প্রাথমিকভাবে ধারণা করছে করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা। তদন্তপূর্বক ঘটনা বিস্তারিত জানা যাবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।