প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
নান্দাইলে এলজিইডি অফিসের ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

মো. শাহজাহান ফকির
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন ভিডিও ভাইরাল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা এলজিইডি কার্যালয়ে সরকারি ঠিকাদারগণের আয়োজনে এ সম্মেলন ও সভা অনুষ্ঠিত হয়।উক্ত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তারা, উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য ছড়িয়ে এলজিইডি অফিস ও ঠিকাদারদের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপস্থিত ঠিকাদারগণ। তারা বলেন, একটি কুচক্রী মহল নান্দাইল এলজিইডি অফিসের সুনাম নষ্ট করার জন্য একটি বিয়ের উপটৌকনের টাকার ভিডিও এআই প্রযুক্তি ব্যবহার করে ভিত্তিহীন ও ঘুষ বাণিজ্যের ভিডিও বলে ফেবসুবেক ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক। ঠিকাদারগণ আরো জানান, এলজিইডি অফিসের কোন কর্মকর্তার সাথে ঘুষ দেওয়া-নেওয়ার বিষয়ে তাঁরা কোনভাবেই জড়িত নয়। ভাইরাল হওয়ায় ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন, ঠিকাদারগণ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এসময় এলজিইডি’র সরকারি ঠিকাদার সাইফুল ইসলাম, ওয়াসিম, জসিম উদ্দিন, আতহার আলী, অলি উল্লাহ অলি, আমরু সহ অন্যান্য ঠিকাদারগণ এবং নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।ছবি-সংযুক্ত
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।