প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
অসহায় শিক্ষার্থীকে ফর্মফিলাপে সাহায্য করতে এগিয়ে এলো ঢাকা কলেজস্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ

ঢাকা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ২২-২৩ সেশনের অর্থনীতি বিভাগের মো: সাকিব হোসেন আর্থিক সংকটের কারণে দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফর্মফিলাপ করতে না পারলে ঢাকা কলেজস্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ এর পক্ষ থেকে ফর্মফিলাপের টাকা ব্যবস্থা করে দেওয়া হয়। আজ সকাল ১১:০০ ঘটিকায় সাকিবের হাতে ঢাকা কলেজস্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো: আশিকুল হক মিল্টন এবং ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ঢাকা কলেজস্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: ইমরান ফকির টাকা হস্তান্তর করেন।
এ সময় সভাপতি মোঃ আশিকুল হক মিল্টন বলেন, গাজীপুরের সকল মেধাবী অসহায়-দরিদ্র স্টুডেন্টদের পাশে সর্বদা আমাদের সংগঠন পাশে আছে।
এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইমরান ফকির বলেন, গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ ৫ আগস্ট পরিবর্তী সময় থেকে নতুন রুপে নতুন উদ্যোমে অসহায় মেধাবী ছাত্রদের নিয়ে কাজ করে যাচ্ছে। এ ধারা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।