প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2025 ইং
সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল সমস্যা জনজীবনে দুর্ভোগ

মোঃ সেলিম হোসেন
মানিকগঞ্জ শিবালয় উপজেলার অন্তর্গত মহাসড়কের কাজ চলমান রয়েছে কিন্ত শাইলি হইতে দোতারা ব্রিজ পর্যন্ত মাত্র ১০০ গজ রাস্তা জায়গায় জায়গায় গর্ত থাকায় গাড়ি চলাচলে সমস্যা এবং এই অল্প রাস্তায় কাজ চলমান নাই।
স্থানীয় অটো চালক শামসুল হকের সাথে কথা বললে উনি বলেন পার্শ্ববর্তী ঘিওর থানার প্রায় ৮ কিলোমিটার রাস্তার কাজ প্রায় শেষ হলেও আমাদের মাত্র ১০০ গজ রাস্তার কাজ শেষ হয়নি আমাদের অটো চালাতে অনেক সমস্যা হয়। উনি বলেন এই রাস্তা কাজ শেষ হলে যাত্রী এবং আমাদের দুর্ভোগ কমবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।